বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে কোরবানীর পশু জবাইয়ে ৩০ স্থান নির্ধারণ

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩০টি স্থানে কোরবানীর পশু জবাই ও মাংশ বিতরণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আহবানে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এই স্থান নির্ধারণ করা হয়। পাশাপাশি বজ্য অপসারণের জন্য পৌরসভার পক্ষ থেকে দু’টি ট্রাক এবং ১৫ জন শ্রমিক সার্বক্ষণিকভাবে কাজ করবে। নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই নিশ্চত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, এনডিসি একরামূল সিদ্দিক, পৌরসভার সচিব নূরে আলম সিদ্দিক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। কমিটির সদস্যরা হবিগঞ্জ পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন রাস্তাঘাটে না করে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com