বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের আহত ৫

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ-মুড়াকড়ি সড়কে যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দ্রাউক গ্রামের রাসেল মিয়া স্বপরিবারে একটি সিএনজি অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে চুনারুঘাটের মুড়ারবন্দ মাজারে আসছিলেন। সিএনজি অটোরিকশাটি ফুলবাড়ি ব্রীজের নিকট পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়া (৩০), তার স্ত্রী সালমা আক্তার (২৫) ও পুত্র রিফাত (৩)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com