বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে পাচারকারীদের হাত থেকে বিজিবির অভিযানে হরিণ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সংরক্ষিত এলাকার একটি হরিণ পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করেছে ৪৬ বিজিবির জোয়ানরা।
বুধবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ জানান। বুধবার সকাল ৬টায় বিজিবি কাঠালতলী বিওপি থেকে দেড় কিলোমিটার দুরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে এক দল দুর্বৃত্ত একটি হরিণ ধরে এনে জবাই করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কাঠালতলী বিওপি কমান্ডার মোঃ মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে আহতবস্থায় একটি মাদি হরিণ উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। হরিণটির গলায় এবং পায়ে বেশ আঘাতের চিহ্ন থাকায় হরিণটির সেবাযতেœর জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর হাতে তুলে দেন।
তিনি জানান, পাশবর্তী আদমপুর সংরক্ষিত বন থেকে হরিণটিকে ধরে আনে শিকারীরা। পরে এক প্রেস ব্রিফিং করে বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন সুবেদার মেজর আব্দুল আলিম, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব, বিকুল চক্রবর্তী, ইমন দেব চৌধুরী ও কাউছার আহমেদ রিয়ন।
সিতেশ রঞ্জন দেব জানান, হরিণটি সুস্থ হলে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে পূনরায় বনে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com