মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মোবাইল ফোনে কল রিসিভ করলেই অজ্ঞান শুধুই গুজব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল ফোনে কল রিসিভ করলেই অজ্ঞান হয়ে যাওয়ার গুজবে ভাসবে সারাজেলা। গতকাল বুধবার বিকেলে লাখাই উপজেলার বিভিন্ন গ্রামের বেশ কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এমন খবর সদর থানার ওসির নিকট পৌছলে তাৎক্ষনিক এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ও সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। প্রতিটি ওয়ার্ডে খোজ করে এমন হয়েছে একজন রোগীও পাওয়া যায়নি। তবে কয়েকজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া গত মঙ্গলবার লাখাই উপজেলার বুল্লা বাজারের পলাশ মিয়া নামের এক যুবক ফোন রিসিভ করে অজ্ঞান হয়ে যায়। এ গুজবে সারা লাখাই চাওর হয়। মানুষ হৈ হুল্লোর শুরু করে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তার দেবাশীষ দাস জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে সে অজ্ঞান হয়ে গেছে। তাকে সিলেট রেফার্ড করা হয়। গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সাংবাদিক পরিদর্শনকালে ডাক্তার গোলাম শাহরিয়া জানান, এগুলো গুজব। ফোন রিসিভ করে কেউ অজ্ঞান হয় এটি হাস্যকর ছাড়া কিছু নয়। এরকম রোগী আমি পাইনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com