মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

অপু দাস, শায়েস্তাগঞ্জ থেকে ॥ অলিপুর এলাকায় প্রাণ আরএফএল গ্র“পে কর্মরত আজগর আলী (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার অলিপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়জুস গ্রামের ওয়াব উল্লাহর পুত্র।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সামিউল আলম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে যেকোনো সময় লোকটি রেললাইনে ছিল। ফলে ট্রেনের ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে হাত ও মাথায় আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে তিনি ধারণা করা হচ্ছেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ পর্যন্ত স্বজনদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে, নিহতের চাচাত শ্যালক রুবেল মিয়া বলেন, আমাদের জানামতে নিহত ব্যক্তির কোন শক্র ছিল না। বিষয়টি পুলিশ তদন্ত করলে প্রকৃত বিষয় বের হয়ে আসবে।
এ ব্যাপারে ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক প্রাণ আরএফএল গ্র“পের সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অন্য কাজে অফিসের বাহিরে ছিলাম। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com