বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের হাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দিনারপুর পাহাড়ি এলাকা থেকে মঙ্গলবার ভোরে ২০পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এ মাদক আটক করে।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহা সড়কস্থ কান্দিগাঁও গ্রামের আব্দুর রশিদ মিয়ার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রশিদ মিয়ার পুত্র হোসাইন আহমদ (২৮) ও একই উপজেলার দেবপাড়া ইউনিয়নের মৃত হাজী আব্দুল খালেক মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৩৪) কে আটক করা হয়। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা উদ্ধার ও ২ জনকে আটক করে।
এব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান জানান, হোসাইন আহমদ ও জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com