মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মিরপুর বাজারে ৮ গ্রামের ভয়াবহ সংঘর্ষ ॥ পুলিশ সহ আহত শতাধিক ॥ ৪’শ রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৬৫ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভাঙ্গারী মালামাল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ৮ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে প্রায় শতাধিক ব্যক্তি। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহতরা হচ্ছে-বাহুবল থানার এসআই দেলোয়ার হোসেন, সোহেল মিয়া (২৮) সানু মিয়া (২০), কাওছার মিয়া (২০), তাজুল মিয়া (৩৫), শাহীন মিয়া (২২), জালাল মিয়া (৩০), ইউনুছ (৩০), শামছুল হক (৩০), জালাল (২৫), নূরুল আমিন (২২), জমশের (৩৫), মাহমুদ (৩৫), আব্দুল কাদির (৩৫) সহ পথচারী মিলিয়ে প্রায় শতাধিক আহত হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ৭/৮ দিন পূর্বে স্থানীয় ওমেরা কোম্পানীর ভাঙ্গারী মালামাল ক্রয় বিক্রয়ের অংশীদারিত্ব নিয়ে মিরপুর বাজারে পুর্বজয়পুর গ্রামের তমিজ, পশ্চিমজয়পুর গ্রামের শামছুল হক মাস্টার সহ ৩জনকে চারগাঁও গ্রামের দুলাল, হেলাল সহ কয়েকজন মিলে আটকে রাখে। এ খবর পেয়ে জয়পুর গ্রামের লোকজন বাজারে জড়ো হয়। এতে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তিদ্বয়কে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেন। এ নিয়ে তাদের মাঝে বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরেই গতকাল মিরপুর বাজারে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। বাজারে আগত জনসাধারণ বিভিন্ন দিকে ছুটাছুটি করে চলে যান। সংঘর্ষ এক পক্ষে পূর্বজয়পুর, পশ্চিম জয়পুর, বানিয়াগাঁও, কচুয়াদি এবং অপর দিকে চারগাঁও গ্রামবাসী। সংঘর্ষকালে স্থানীয় ব্রীক ফিল্ড থেকে ইটের ট্রাক্টর ভর্তি করে ইট নিয়ে আসা হয়। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩শ ৬৭ রাউন্ড শর্টগানের গুলি ও ১৮ রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষের চলাকালে মিরপুর বাজারের শাহজাদী স্টোর, ছাদিয়া স্টোর, লাকী সুজ, সোনালী ট্রেডার্স, সততা ফ্যাশন, মেসার্স রোমানা স্টোর সহ দোকান পাট ভাংচুর ও লুটপাট করা হয়। এতে কয়েক লাখ টাকার মালামাল খোয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com