মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চান্দপুর দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার চান্দপুর দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা প্রাঙ্গনে বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব গোলাম মোস্তফা চৌধুরীর বড় ছেলে দানবীর ও শিক্ষানুরাগী কামরুল ইসলাম চৌধুরী। শিক্ষক ফজলু তালুকদারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবিদুল ইসলাম, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মনির হোসেন নিয়াজী।
এতে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক সভাপতি সফিক চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য তৌহিদ মিয়া, মোঃ আব্দুল হাই, মোঃ সৈয়দ মিয়া। সমাবেশে বক্তারা, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বক্তারা বলেন, একটি চক্র এদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায়। তাদের কঠোর হস্তে দমন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com