বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল সহ ৭ জনের বিরুদ্ধে চুরি ও ছিনতাই মামলা

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল পাঠানসহ ৭ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মারপিটের মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ আগস্ট ব্রাহ্মনবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রায়হান বাদী হয়ে বিজয়নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর অভিযুক্তরা হচ্ছে-মাধবপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন, জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা জুয়েল পাঠান, সুমন মিয়া, ছাত্রদল নেতা সুমন খান, ছাত্রলীগ নেতা সাকিবুল আলম বাবু।
মামলা সূত্রে জানা যায়, পলিটেকনিকের শিক্ষার্থীরা মাধবপুর এলাকায় মেচ ভাড়া করে বসবাস করেন। এ সুবাদে মাধবপুর পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল পাঠান কারণে অকারণে মেচে গিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, কয়েকজন শিক্ষার্থীর ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান। ওই শিক্ষার্থীরা ঘটনাটি ছাত্রলীগ নেতা রায়হানকে অবহিত করেন। রায়হান এ ব্যাপারে উজ্জল পাঠানকে জিজ্ঞাসা করলে সে ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এদিকে গত ৩০ আগস্ট রায়হানসহ সঙ্গীরা কলেজ থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে বুধন্তি ব্রীজের পুর্ব পাশ্বে পৌছার মাত্র অভিযুক্তরা তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের মারধোর করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় রায়হানসহ অন্যান্যদের বি-বাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রায়হান বাদী হয়ে বিজয়নগর উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com