শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দেশে ফিরেই জঙ্গি বিরোধী মিছিলে রাজপথে আল্লামা তাফাজ্জুল হক

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

রেস বিজ্ঞপ্তি ॥ ইংল্যান্ড সফর শেষে আল্লামা তাফাজ্জুল হক জঙ্গি বিরোধী মিছিলের রাজপথে নেমেছেন। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জ-এর উদ্যোগে জামেয়া উমেদনগর মাদ্রাসা থেকে জঙ্গি বিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে খোয়াইমুখ নুরুল হেরা জামে মসজিদ প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এর আগে দুপুর ২টার দিকে উমেদনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা তাফাজ্জুল হক দেশ-বিদেশে ইসলামী শিক্ষা প্রসারে অবদান রাখায় তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার শায়খে সানি আল্লামা আব্দুল কাইয়ুম। মাওলানা এখলাছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভুঁইয়া, দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জ-এর মহাসচিব হাফেজ মাওলানা শামছুল হক সাদী, আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, জামেয়ার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক, শিক্ষা সচিব মুফতী শাহ আব্দুল হক, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা রুহুল আমিন, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মুফতী আব্দুল হান্নান ও মাওলানা নুরুল হুদা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে আল্লামা তাফাজ্জুল হক বলেন, ইসলামের ইতিহাসে কোথায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। বরং সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ইতিহাসই ইসলামের ইতিহাস। দেশ-জাতি,ধর্ম ও মানবতার জন্য আমাদের আরো আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি বাতিল করে, ধর্মীয় শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com