বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ইউনাইটেড জেনারেল শিশু হাসপাতালে রোগীর ৩ মোবাইল চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের ইউনাইটেড জেনারেল শিশু হাসপাতালে রোগীর কাছ থেকে ৩টি মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের রোগীদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বাহুবল উপজেলার জয়পুর গ্রামের ২ জন মহিলা রোগী ওই হাসপাতালের চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল থেকে তাদেরকে ২০৮ নম্বর রুম বরাদ্ধ দেয়া হয়। গতকাল এক রোগীর পায়ের অপারেশন শেষে রুমে নিয়ে যাওয়ার সময় কে বা কারা ২টি স্যামসাং টাচ মোবাইল ও একটি চায়না মোবাইল চুরি করে নিয়ে যায়। রোগীরা জানান, মোবাইল চুরির সময় সেবিকা জবা ও আয়া ছিল। তাদের ধারণা তারাই এ মোবাইল চুরি করেছে। এ ঘটনা নিয়ে রোগীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বাক-বিতন্ডা ঘটে। রোগীরা আরও জানান, প্রায়ই এ হাসপাতাল থেকে মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। বার বার তাদেরকে বলার পরও হাসপাতালে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com