বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিউ ইয়র্কে আবারো ছুরিকাঘাতে বাংলাদেশি নারী খুন

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৩ বা পড়া হয়েছে

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার হত্যার শিকার হয়েছেন ৬০ বছর বয়সী এক বাংলাদেশি মুসলিম নারী। কুইন্স এলাকায় নিজ বাড়ি থেকে কিছু দূরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন নাজমা খানম নামের ওই বাংলাদেশি। গত বুধবার রাত প্রায় ৯টায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই হামলাকারী পালিয়ে যায়। পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখন আহত নাজমা খানমের রক্তক্ষরণ হচ্ছিল। তার শরীরের উপরিভাগে ছুরিকাঘাত করা হয়ে। আহত নাজমা বেগমকে মুমূর্ষ অবস্থায় দ্রুত জ্যামাইকা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এনওয়াইপিডি মুসলিম অফিসার্স সোসাইটি বৃহস্পতিবার সকালে এক টুইটে জানায়, নিহত নাজমা তাদের সহকর্মী কবিরের খালা ছিলেন। এ খবর দিয়েছে এনবিসি নিউজ নিউ ইয়র্ক। স্থানীয় বাসিন্দা দুরুদ মিয়া মন্তব্য করেন এ হত্যাকাণ্ড হেটক্রাইম ছিল বলে তার বিশ্বাস। তিনি বলেন, আমার মনে হয় না ৬০ বছর বয়সী একজন নারীর কোনো শত্র“ ছিল। স্থানীয় আরেক গণমাধ্যম পিক্স ১১ ডটকম জানিয়েছে, হামলার শিকার হওয়ার সময় নাজমা খানমের পেছনেই ছিলেন তার স্বামী। কিন্তু তিনি তার স্ত্রীকে বাঁচানোর সময় পান নি। নিহত নাজমা খানমের তিন সন্তান রয়েছে। এদের দু’জন বাংলাদেশে থাকেন। আরেকজন নিউ ইয়র্কে।
উল্লেখ্য, কিছুদিন আগেই কুইন্সের ওজোন পার্ক এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারা মিয়াকে। ওই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অস্কার মোরেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। ১৩ আগস্ট ইমাম ও তার সহযোগী হত্যার পর থেকেই কুইন্সের স্থানীয় বাংলাদেশি মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বুধবার নাজমা খানমকে ছুরিকাঘাতে হত্যার পর আতঙ্ক আরো বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানিয়েছে, নাজমা খানম হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, নাজমা খানমের বোনের ছেলে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন ট্রানজিট অফিসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com