বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামে জমিতে কাজ করতে গিয়ে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। সে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের দুদু মিয়ার পুত্র। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই সোহেল জানায়, তারা গরীব হওয়ায় বিভিন্ন গ্রামে জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। জুয়েল সম্প্রতি চরহামুয়া গ্রামে এক বাড়িতে শ্রমিকের কাজ নেয়। গতকাল ওই সময় জমিতে কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে বজ্রপাতটি তার উপর পড়ে। এতে সে নিহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com