বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ আল্লামা তাফাজ্জুল হককে সংবর্ধনা ও সন্ত্রাস বিরোধী মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উমেদনগর জামিয়া ইসলামিয়া আরাবিয়ার মহাপরিচালক আল্লামা তাফাজ্জুল হকের ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরা উপলক্ষে মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। দেশে এবং বিদেশে ইসলামী শিক্ষা প্রসারে অবদান রাখায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জুনায়েদ আল হাবীব, বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আব্দুর রব ইউসুফীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে দ্বীনি শিক্ষা বোর্ড, হবিগঞ্জ এর উদ্যোগে শহরে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com