বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্রিটিশ বাংলাদেশ অব চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এবং ‘দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটি’র নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভুত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে লন্ডনের রিজেন্টস লেক হলে মঙ্গলবার বাংলাদেশী সলিসিটরদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটি’র নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হয়। এতে উভয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। বিবিসিসিআই এর লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমেদ এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট এনাম আলী এমবিই। বিবিসিসিআই এর ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিরেক্টর আবুল হায়াত নুরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের মূল পর্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশী বংশোদ্ভুত বিচারক বেলায়েত হোসেন ও বিমান বাংলাদেশ এর ইউকে কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম।
দুই সংগঠনের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পক্ষে বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, কমিউনিটি এফেয়ার্স ডিরেক্টর ড. সানওয়ার চৌধুরী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী আবুল কালাম আজাদ, ডেপুটি ডাইরেক্টর জেনারেল হেলাল খান, রফিক হায়দার এবং দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট কালাম চৌধুরী, ফাউন্ডার প্রেসিডেন্ট সুহেল আহমেদ মকু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী দেওয়ান মেহেদী চৌধুরী, সেক্রেটারী জেনারেল সাইফ উদ্দিন খালেদ, প্রেসিডেন্ট এহসান হক।
বক্তারা বলেন, বৃটেনে বাংলাদেশী কমিউনিটির বর্তমান প্রজন্মকে চাকুরীসহ বিভিন্ন ক্ষেত্রে এখনো বৈষম্যের শিকার হতে হচ্ছে। বিভিন্ন এথনিক কমিউনিটির এই বৈষম্যের শিকারের বিষয়টি অনাকাংঙ্কিত সত্য হিসেবে মন্তব্য করে বর্তমান তৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে গুরুত্বের সাথে বিবেচনা করছেন। বাংলাদেশী বংশোদ্ভুত ব্যবসায়ী ও সলিসিটরদের এই দুই সংগঠনের ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে এই বৈষম্যমূলক বিষয়গুলো সহজেই নিরসন করা সম্ভব হবে এবং আগামী বাংলাদেশী কমিউনিটি বৃটেনের মূলধারায় নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com