বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের জমিয়ত সভাপতির ইন্তেকাল ॥ জানাজায় মুসল্লির ঢল

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৭০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের প্রবীণ আলেম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি, সদরের জনাব আলী ঈদগাহের ইমাম-খতিব, আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার খান রহ (৮৫) গত ২৯ আগষ্ট সোমবার দিবাগত রাত ৯ টা ১৫ মিনিটে সাগর দিঘির পশ্চিম পাড়স্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তিনি নিজ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল সকাল সাড়ে ৯টায় সদরের এড়ালিয়া মাঠে মরহুমের বড় ছেলে মাওলানা হেলাল আহমদ এর ইমামতিতে অনুষ্ঠিত নামাজে জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাও. আব্দুল বাছিত আজাদ, শাইখুল হাদিস আল্লামা, শায়খ ফজলুর রহমান খান, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, প্রিন্সিপাল মাও. আবদাল হোসেন খান, শায়খ মাও. মুখলিছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, আলহাজ্ব ফরিদ উল্লাহ, কাজী মাও. আতাউর রহমান, মাও. আব্দুল আলীম, মাও. আলী হায়দার, কা¦রী ইউনূস আলী, মাও. আব্দুল জলিল ইউসূফী, শায়খ মাও. ইকবাল হুসাইন, মাও. ডা. বশীর আহমদ, ফরহাদ হোসেন বকুল, মুজিবুল হোসেন মারুফ, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন স্তরের দায়িত্বশীলগণসহ রাজনৈতিক ও সামাজিক নেতবৃন্দ। জানাযা নামাজ পূর্ব সংক্ষিপ্ত বয়ানে বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মৃত্যুতে বানিয়াচংবাসী একজন অভিভাবক হারালো। বক্তাগণ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাজ্য সফররত মরহুমের সহপাঠি শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com