বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের বিথঙ্গলের বহু অপকর্মের হোতা সাইকুলকে পুলিশে দিল এলাকাবাসী

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বহু অপকর্মের হোতা ও একাধিক মামলার আসামী সাইকুল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে স্থানীয় চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদার ও গ্রামবাসীর সহযোগীতায় তাকে আটক করে। সে বানিয়াচং উপজেলার বিথঙ্গল মীর রসুলপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র।
সুত্রে জানায়, চিহ্নত চোর সাইকুল দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। গত সোমবার রাতে একটি বাড়ীতে সে চুরি করতে যায়। বাড়ীর মালিক ও স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পারলে সে পালিয়ে যায়। এ খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মধু মিয়া তালুকদার স্থানীয় গ্রামবাসী ও পুলিশ প্রশাসনের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে সাইকুল মিয়াকে আটক করেন। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন, বিথঙ্গল ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com