বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দারুল ইসলাম ফাজিল মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৭৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও পীর সাহেব কেবলার হজ্ব গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী ছাত্র সংসদের উদ্যোগে সভায় নুর মোহাম্মদপুর দরবার শরীফের পীর ও সৈয়দপুর কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের মোঃ ছালেহ উদ্দিনের সভাপতিত্বে ও পীরজাদা মাওলানা আল-আমিন ইসলাম যুক্তিবাদীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনী। এতে বক্তব্য রাখেন- ভারপ্র্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইউছুফ আলী, সেক্রেটারী মোঃ সফিকুল হক, প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান, শিক্ষক আতিকুল কবির, ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবু আব্দুল্লাহ মোহাম্মদ খালেদ হোসাইন, শেখ রায়হান উদ্দিন, মোঃ আবুল কালাম ওয়াক্কাস, তোফায়েল আহমদ, সাজন মিয়া, রাফি তালুকদার, নাজমুন হাসান ও ফোয়াদ প্রমুখ। সভাপতির বক্তব্যে পীর সাহেব কেবলা ছাত্র-ছাত্রীদের মা-বাবা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশির হক রক্ষায় সচেষ্ট থাকার জন্য আহবান জানান এবং জঙ্গীবাদীর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন লন্ডনী মাদরাসার উন্নয়ন কর্মকান্ডে তার সহযোগিতার হাত সম্প্রসারিত থাকবে বলে আশ্বাস প্রদান করেন এবং আরবি ও ইংরেজিতে সুন্দর বক্তব্যে উপস্থাপনের জন্য দুই ছাত্রকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com