বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে অবৈধ বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন ধ্বংস ট্রাক্টর মালিককে ৩ মাস জেল

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি ও অলিপুর ইউনিয়নের করাঙ্গী-কামাইছড়া বালু মহাল হতে অবৈধ বালু উত্তোলনকারী ২টি ড্রেজার সংযুক্ত পাইপ লাইনসহ ধ্বংস এবং মশাজান ব্রীজে পাশে মাটি উত্তোলনকারী ট্রাক্টর মালিক মোঃ তাজুল ভান্ডারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে মশাজান ব্রীজের স্বল্প দূরত্বে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি ও অলিপুর ইউনিয়নের করাঙ্গী-কামাইছড়া বালু মহাল হতে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com