শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা তালামীযের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ৭২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পইল সাহেব বাড়ী হাফিজিয়া মাদ্রাসায় এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তালামীযের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি।
জেলা তালামীযের নবনির্বাচিত সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুবাশ্বির হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালামীযের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ কাউছার আহমেদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদার, কেন্দ্রীয় সিনিয়র সদস্য এম এ মুহিত রাসেল, সাইফুর রহমান চৌধুরী শিপু।
তালামীযের কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, জঙ্গিরা দেশ ও জাতির শক্র। এদের বিরুদ্ধে তালামীযের নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সমাজের অনেক শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিপদগামী হচ্ছে। তাদের ইসলামী আদর্শে অনুপ্রাণিত করতে তালামীযের নেতাকর্মীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে হবিগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি হবিগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা ফরিদ উদ্দিন আহমেদের মাতা, আল ইসলাহ নেতা মাওলানা আলাউদ্দিন আখঞ্জি ও কেন্দ্রীয় সভাপতির পিতার রূহের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ ফখরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com