বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ত্রিপল মার্ডার ॥ আতঙ্কিত গ্রাম পুরুষ শূন্য

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বীরসিংহ পাড়া গ্রাম ৩ খুনের ঘটনায় পুরুষ শূণ্য হয়ে পড়েছে। আতঙ্কিত গ্রামে ভূতুরে পরিবেশ বিরাজ করছে।
গত মঙ্গলবার রাতে ওই গ্রামের তাহের উদ্দিন ওরফে শাহ আলম ক্ষিপ্ত হয়ে তার ভাবীসহ তিনজনকে খুন করে। এ সময় জনতার সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। বর্তমানে সে কারাগারে রয়েছে। এ ঘটনায় এদিকে তাহেরের অপর ভাইয়ের গ্রেফতার আতংকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এ সুযোগে একদল দুর্বৃত্ত গত বৃহস্পতিবার ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকাসহ ৭/৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। গতকাল শুক্রবার মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার পুরুষ শূণ্য ওই বাড়ি পরিদর্শন করেন। এ সময় হামলা ও ভাংচুর এবং লূটপাটের দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com