মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওঃ ফরিদ উদ্দিন আহমদের মাতার ইন্তেকাল ॥ আল ইসলাহ’র শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি ও হবিগঞ্জ আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফরিদ উদ্দিন আহমদ এর মাতা মোছাঃ আখতারুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি……রাজিউন)। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মাহমুদাবাদ এলাকাস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ সকাল ১০টায় শায়েস্তানগর গাউছিয়া একাডেমী প্রাঙ্গনে প্রথম জানাযা ও বাদ যোহর তার গ্রামের বাড়ী আলাপুর রামশ্রী মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এতে সর্বস্তরের মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী নাজমুল হোসেন।
এদিকে ফরিদ উদ্দি আহমেদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃবিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com