বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে ফাঁসি দিয়ে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা আখড়া গ্রামে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে প্রাণ কোম্পানীর শ্রমিক স্বামী আব্দুর রহমান (২৫) আত্মহত্যা করেছে। পুলিশ তার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মৃত হিরাই মিয়ার ছেলে। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্র জানায়, আব্দুর রহমান প্রাণ কোম্পানীর শ্রমিক। সে প্রায় ৯ মাস পূর্বে একই উপজেলার সুরাবাই গ্রামের রহমত আলীর কন্যা প্রাণ কোম্পানীর শ্রমিক সুফিয়া বেগম (২০) কে বিয়ে করে। সুফিয়া পিত্রালয়ে বেড়াতে গিয়ে দীর্ঘদিন ধরে আর আসছেন না। অনেক চেষ্টার পরও না আসায় স্ত্রীর উপর অভিমান করে দুপুরে আব্দুর রহমান নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্থনীয় লোকজন খবর দিলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে আব্দুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করবে থানা পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com