মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

বাহুবলে চেকপোস্টের নামে পুলিশের চাঁদাবাজী ॥ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদা দিতে অস্বীকার করায় চালককে বেধড়ক পিঠিয়েছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকরা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পার্শ্বে শ’ শ’ যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সোমবার দুপুরে হবিগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে কাঁচামাল বোঝাইকৃত দুটি ট্রাককে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট সত্যি রঞ্জন। এ সময় তিনি কাগজপত্র যাচাই করার আগেই ট্রাক চালক সিরাজ মিয়া ও মনজিল মিয়ার কাছে ৫শ’ টাকা চাঁদা দাবি করেন। চালকদ্বয় টাকা দিতে রাজী না হলে তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়। পুলিশের চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ওই স্থানে ব্যারিকেড দিয়ে মহাসড়ক অবরোধ করে পুলিশ সার্জেন্টের অপসারণ দাবি করে। বেলা দুইটার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন ও বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার কাজী জিয়াউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তোলে নেয়। এতে ২ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হবিগঞ্জ ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি তোরাব আলী জানান, মহাসড়কে চেকপোস্টের নামে যানবাহন থামিয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে উঠেছে নিরীহ যানবাহন চালকরা। চাঁদাবাজী বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এছাড়া চাঁদা না দেয়ায় প্রতিনিয়ত ট্রাক চালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট সত্যি রঞ্জন দেব জানান, দুপুরে হাফিজপুর নামক স্থানে চেকপোস্টে কাচাঁমাল বোঝাই দুটি ট্রাক আটক করে কাগজপত্র যাছাইকালে ইনস্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্র না থাকায় মামলা দেই। চালকের উপর হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, দুপুরে মহাসড়কের হাফিজপুরে চেকপোস্টে সার্জেন্ট দুটি গাড়ির বিরুদ্ধে মামলা দিলে ট্রাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে ফেলে। শ্রমিক নেতা তোরাব আলী ফোন দিয়ে আমাকে বলেন-হবিগঞ্জের লোকাল গাড়ির উপর মামলা দেওয়া চলবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com