বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পিটানোর ভিডিও ভাইরাল আলোচনা-সমালোচনার ঝড়

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক কর্মকর্তার বিরুদ্ধে দুই শ্রমিককে অফিসে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অভিযোগ ছোটখাটো কর্মকর্তা ও সুপারভাইজাররা বিভিন্নভাবে নির্যাতন করে। অনেকেই চাকরি হারানোর ভয়ে নিরবে সহ্য করেন। কিন্তু তারপরও এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। জানা যায়, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) জাহিদ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে দুই শ্রমিককে দাঁড় করিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছেন তিনি। ভিডিওতে দুই শ্রমিককে অসহায় অবস্থায় মার খেতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকেই শ্রমিকদের প্রতি এমন আচরণকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে প্রাণ কোম্পানির প্রশাসন বিভাগের কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “এটি নির্যাতনের কোনো ঘটনা নয়। এটি মূলত সিকিউরিটি গার্ডদের প্রশিক্ষণের অংশ হিসেবে করা হয়েছিল। তবে কীভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি খতিয়ে দেখা হবে।” এদিকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল বলছে, শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনিক বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com