বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শ্বশুর বাড়ির লোকজনের হামলায় জামাতা আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে
HITACHI Digital Camera

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামে শ্বশুর বাড়ির লোকজনের আঘাতে এক ব্যক্তি আহত হয়েছে। সে ওই গ্রামের নুর বকসের পুত্র। জানা যায়, লিটন দুই বছর আগে একই গ্রামের মৃত জবাদ উল্লার কন্যা জামিনাকে বিয়ে করে। বিয়ের পর তাদের মাঝে বনিবনা না হওয়ায় জামিনা স্বামী লিটনকে ছেড়ে পিত্রালয়ে যায় এবং লিটনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। এ নিয়ে লিটনের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের চাঁনপুর নামকস্থানে একা পেয়ে জামিনার ভাই রঙ্গিলা মিয়া, এখতিয়ার আলীসহ কয়েকজন লোক তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com