বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে চার শিশু হত্যা মামলা অভিযোগ গঠন হয়নি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিচারক না থাকায় বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার অভিযোগ গঠন হয়নি। গতকাল নির্ধারিত দিনে কারাগারে থাকা আসামীদের আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারক ছুটিতে থাকায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ২৮ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, ইতিমধ্যে পলাতক ৩ জন আসামীর মালামাল ক্রোকাদেশ তামিল হয়েছে। পুলিশ তাদের মালামাল ক্রোক করেছে। পলাতকদের বিষয়ে পত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ অবস্থায় রোববার নির্ধারিত তারিখে মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল। উক্ত আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ছুটিতে থাকায় অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্র“য়ারী গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্র“য়ারী বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তভার পান ডিবি পুলিশের তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন। তিনি ৪৮ দিন তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। এতে অভিযুক্ত করা হয়- পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ, অন্যতম সহযোগি হাবিবুর রহমান আরজু, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়াকে। তাদের মাঝে এখনও পযন্ত পলাতক রয়েছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com