মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহীদ ফারুকীর খুনিদের বিচার না করায় সরকারের প্রতি আস্থা কমছে সুন্নী জনতার

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লক্ষ কোটি সুন্নী জনতার গণসংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৩টার সময় হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মুহতারাম প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) ও হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহতারাম সভাপতি আলহাজ¦ আব্দুল মোহিত (রহঃ) এর স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন ইবনে মালেকের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সচিব অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সচিব অধ্যক্ষ সোলাইমান খান রাব্বানী, মজলিসে শুরা এর কেন্দ্রীয় সদস্য মাওঃ মহিউদ্দিন ও রফিকুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওঃ আজিজুল ইসলাম খান ও মোঃ জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, ইকবাল হোসেন, মাওঃ সাইফুল মোস্তফা, মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, আবুল কালাম, হাফেজ এবাদুল হক এবাদ, ডাঃ ফারুক মিয়া, আব্দুল ওয়াহেদ বাচ্চু, মোহাম্মদ শাহ আলম, মাওঃ ফেরদৌস আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী হাবিবুর রহমান, মামুনুর রশীদ, ফরাস উদ্দিন, বিলাল আহমেদ, মোঃ সুমন মিয়া, আলী মোহাম্মদ আশিক, আফছার আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ দুই বছর পার হয়ে গেল। অথচ আল্লামা ফারুকী (রহঃ) এর খুনিদের গ্রেফতার করতে পারেনি সরকার। খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে মামলা করা স্বত্ত্বেও খুনিরা আজও ধরাছোঁয়ার বাহিরে। যার ফলে সরকারের প্রতি আস্থা কমছে সুন্নী জনতার। পরিশেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে এবং আল্লামা ফারুকী (রহঃ) ও আব্দুল মোহিত (রহঃ) এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com