মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বাকপ্রতিবন্ধি যুবতির আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে গতকাল শনিবার ভোর রাতে বাক প্রতিবন্ধী এক যুবতি মেয়ে নিজ ঘরে গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী শিখা রানী দাশ (২০) ওই গ্রামের রবীন্দ্র চন্দ্র দাশের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের ছুরতহাল শেষে পরিবারের লোকদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে তার দাহ করার জন্য মা বাবার কাছে লাশ বুঝিয়ে দেয়।
পারিবারিক সুত্রে জানা যায়, উক্ত শিখা রানী দাশ বাক প্রতিবন্ধী হওয়ার কারনে তার বিয়ে হচ্ছিল না। ধারনা করা যাচ্ছে হয়তো এই কারনে শনিবার ভোর রাতে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরের শয়ন কক্ষে তীরের সাথে গলায় ফাসঁ লাগায়। বাড়ির লোকজন ঘুম থেকে উঠে মেয়ে ঝুলন্ত অবস্থায় দেখে সুরচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু ও ঘটনাস্থলে উপস্থিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com