মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে প্রেমিকার বাড়িতে মিষ্টি ও পানি খেয়ে প্রেমিক অজ্ঞান

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রেমিকার দেয়া পানি পান করে প্রেমিক সুমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, সদর উপজেলার বিশাউড়া গ্রামে ফুরুক মিয়ার পুত্র সুমন মিয়া (১৯) এর সাথে এক বছর আগে রং নাম্বারে পরিচয় হয় মির্জাপুর গ্রামের জনৈক মেয়ে (১৮) সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই ফোনে তাদের মধ্যে আলাপ হত। একদিন প্রেমিকা সুমনকে ফোনে তার বাড়িতে দাওয়াত করলে তাদের বাড়িতে যায়। সেখানে প্রেমিকের সাথে প্রথম দেখা হওয়াতে প্রেমিকা তার বান্ধবীকে নিয়ে মিষ্টি মুখ করায়। মিষ্টি খাওয়ার পর পানি পান করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন সুমনের জ্ঞান ফিরে সন্ধ্যায়। সুমন এ প্রতিনিধিকে জানায়, প্রেমের নামে আমার সাথে প্রতারণা করেছে।
এ ব্যাপারে ডাঃ বজলু রহমান জানান, ফুড পয়জনিং এর কারণে এরকম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com