বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়ের বাড়িতে যাওয়া হল বৃদ্ধার পথে টমটমের চাপায় মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে
HITACHI Digital Camera

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ধর্মপুর সড়কে টমটমের চাপায় রাবেয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা ওই এলাকার মোগাই মিয়ার স্ত্রী। গতকাল সকালে তার মৃত্যু হয়। নিহতের পরিবার জানায়, রাবেয়া বেগম গত মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি থেকে মেয়ে সালেমা বেগমের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ধর্মপুর এলাকার রাস্তায় একটি দ্রুত গতিসম্পন্ন টমটম গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমেই বামৈ হাসপাতালে নিয়ে যায়। পরে রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীণ অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com