বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আলমগীর চৌধুরী ॥ গ্রামীণ জনগোষ্টির উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার দৃঢ় প্রতিজ্ঞ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনে স্বাধীনতার স্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জাতির জন্য উদ্দীপ্ত এক প্রেরণা। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় এক অধ্যায়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন এবং তারই কন্যা দেশ রতœ শেখ হাসিনা বিশ্বের নিকট বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি দিয়েছেন। তিনি বলেন- দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপশক্তি দেশের উন্নয়নকে ব্যাহত করতে পারবেনা। সন্ত্র্রাস,নৈরাজ্য আর জঙ্গীবাদকে এদেশের মানুষ গ্রহণ করেনি। কখনও করবেনা। জাতি আজ মধ্যম আয়ের দেশ হিসেবে গর্বিত। গ্রামীণ উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি গতকাল দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ প্রাঁঙ্গনে আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। সভপাতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুসা। অনুষ্ঠানের সূচনাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। স্বাগত বক্তব্য দেন, ইউপি সদস্য পারছু মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ খুরশেদ আলম, গীতা পাঠ করেন সুশীতল কুমার রায়। সাংবাদিক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, হবিগঞ্জ ইউনিয়ন সচিব পরিষদের সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, প্রবাসী কমিউনিটি লিডার আশিদ আলী, প্রভাষক জিন্নাহ খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক নিলুফা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কামাল হাছান চৌধুরী, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ছালেহ জীবন, ইউপি সদস্য আব্দুস সোবহান, আল আমিন খাঁন, শাহ শামছুল ইসলাম সুজন, শ্রীবাস, জুবায়ের আহমদ চৌধুরী রাজু, আব্দুল মন্নাফ, আকাব আলী, সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া শাহ সুরাইয়া বক্স, রাজিয়া বেগম, নীলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা এনাম আহমদ, অমলেন্দু সূত্রধর, মুহিতুর রহমান, চুনু মিয়া, শ্রমিকলীগ সভাপতি সেলিম মিয়া, যুবলীগ নেতা জামাল খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com