বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনাররুঘাটে ৮ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ৮টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার স্ব স্ব ইউনিয়নের পুরাতন চেয়ারম্যানগণ নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। উপজেলার আহমদাবাদ ইউনিয়নে আবেদ হাসনাত চৌধুরী এবং দেওরগাছ ইউনিয়নে আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবাগত ইউপি সদস্যরা তাদের বরণ করে নেয়। এ উপলক্ষে সবকটি ইউনিয়নে আনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় দেওরগাছ ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। এতে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। এছাড়া সদর ইউনিয়নে গত সপ্তাহে দায়িত্ব বুঝে নিয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এবং মেয়াদ শেষ না হওয়ায় রানীগাও ইউনিয়নে আগামী মাসে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com