বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ব্যাংক থেকে উত্তোলিত প্রতিবন্ধির ১৫শ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক প্রতিবন্ধির ১৫শ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এক প্রতারক। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের দরিদ্র সাহেব আলীর ছেলে জসিম মিয়া একজন প্রতিবন্ধি। তার নামে বরাদ্দকৃত প্রতিবন্ধি ভাতার টাকা গতকাল উত্তোলন করতে সাহেব আলীর স্ত্রী জবেদা খাতুন পুত্র জসিমকে নিয়ে হবিগঞ্জ সোনালী ব্যাংকের প্রধান শাখায় আসেন। সকাল ১১ টার দিকে ব্যাংক থেকে ভাতা ১৫শ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার উদ্দেশ্যে ব্যাংকের সামনে আসলে এক প্রতারক তাদের পিছু নেয়। প্রতারক কত টাকা ভাতা উত্তোলন করা হয়েছে তা জানতে চায় জবেদার নিকট। সহজ সরল জবেদা ১৫শ টাকা উত্তোলনের কথা জানায়। এ সময় প্রতারক ১৫শ টাকার পরিবর্তে জেলা প্রশাসকের নিকট থেকে ১২ হাজার টাকা পাইয়ে দেবে বলে জানিয়ে মহিলাকে জেলা প্রশাসক অফিসে নিয়ে যায়। সেখানে সিড়ির নিকট গিয়ে মহিলার নিকট থেকে ১৫শ টাকা নিয়ে তাদের অপেক্ষা করার কথা বলে উপরে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রতারক আর ফিরে আসেনি। ১৫শ টাকা খুইয়ে জবেদা প্রতিবন্ধি ছেলেকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঘটনা জানায়। পরে সিসি ক্যামেরার রেকর্ড দেখে প্রতারক টাকা নিয়ে যাবার বিষয়টির সত্যতা পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com