মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ সড়কে দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী মৃত্যুর পথযাত্রী

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে বাকজুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই যুবক মৃত্যুর পথযাত্রী। তারা হল উমেদনগর গ্রামের আজমান খানের পুত্র ফরহাদ খান (২৫) ও জলিল খানের পুত্র নিহাদ খান (২২)। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, আহতরা একটি মোটর সাইকেল যোগে বালিখাল যাওয়ার জন্য রওয়ানা হন। সাইকেলটি উল্লেখিত স্থানে পৌছলে একটি সিএনজি-অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com