বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা জজশীপ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা জজশীপ পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ। সভায় বক্তৃতা করেনজেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোলায়মান, অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন, পিপি সিরাজুল হক চৌধুরী, জিপি আফিল উদ্দিন, স্পেশাল পিপি অ্যাডভোকেট মাসুম মোল্লা, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবির, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমসেদ মিয়া, সহ-সভাপতি আবুল আজাদ, অ্যাডভোকেট আরিফ চৌধুরী, নিলান্দ্রী শেখর টিটু, সুবির রায়, কামাল আহমেদ, ফয়জুল গনি কাইজার, মনমোহন দেব নাথ, আব্দুল আলী তালুকদার, মোঃ আব্দুল মোছাব্বিরসহ জজশীপের বিচারকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জজ কোর্টের প্রসেস সার্ভার আব্দুস সালাম। সভা পরিচালনা করেন নাজির ওসমান রেজাউল করিম। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ বলেন, বঙ্গবন্ধু এমন এক মহান ব্যক্তি ছিলেন যার কোন তুলনা হয় না। তিনি বঙ্গবন্ধুকে দলমত নির্বিশেষে সবার উর্ধ্বে স্থান দেয়া জন্য আহ্বান জানান। আলোচনা সভাশেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মাওলানা মোফাচ্ছির আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com