শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিএমএ ও স্বাচিপের জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএমএ ও স্বাচিপের উদ্যোগে, পুষ্পস্তর্বক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধর প্রতীকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করা হয়। পরে ৯টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডাঃ নজীবুশ শহীদ।
জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ, স্বাচিপের সভাপতিও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা ঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ। এতে বক্তব্য রাখেন, ডাঃ আরশেদ আলী, ডাঃ কায়ছার রহমান, ডাঃ ডাঃ অরুণ কুমার পাল, ডাঃ সেলিম আহমেদ, ডাঃ সঞ্জয় রায় প্রমূখ। পরে ডাক্তাররা জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা বিএমএ ও স্বাচিপের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দুপুরে বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com