শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে শোক দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৪৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায়রজাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়, সাবেক সাধারণ সম্পাদক সুকোমল রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত প্রমুখ। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, সামাাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com