মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে অবিলস্বে ফাঁসি কার্যকরের দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি প্রদান করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের কোর্ট প্রাঙ্গণ এলাকায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান কিবরীয়া, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান রবিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, হবিগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের আহবায়ক আসাদুজ্জামান রাকিব, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুফাচ্ছির রায়হান মুফতি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এসএম শামীম, মোহাম্মদ আলী রুবেল, হাফিজুল ইসলাম, আব্দুল জলিল, রাহেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। মাবনবন্ধনে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে অবিলস্বে ফাঁসি কার্যকরের দাবি জানান। অন্যথায় ছাত্রলীগ নেতৃবৃন্দের বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য করা হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের হাতে স্মারক লিপি তুলে দেয় জেলা ছাত্রলীগ, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটিনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com