মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ বিয়ে বাড়ির খাবার খেয়ে মহিলাসহ ৩০ জন অসুস্থ

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আলমপুর গ্রামে বিয়ে বাড়ির খাবার খেয়ে মহিলাসহ প্রায় ৩০ বরযাত্রী অসুস্থ হয়ে পড়েছে। গত শুক্রবার ওই গ্রামের ফজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া রোগীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ফজলুর রহমানের কন্যা মর্জিনার বিয়ে ছিল হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের এক যুবকের সাথে। বিয়েতে বিভিন্নস্থানের অতিথিরা আসেন। খাওয়া শেষে কন্যা বিদায়ের পর হঠাৎ কনের বাড়িতে আসা অতিথিরা অসুস্থ হয়ে পড়ে। এতে রোজিনা বেগম (৪০), রিপা আক্তার (২০), আয়াত আলী (৪০), শাহ আলম (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অন্যান্যদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মাঝে বরের বাড়ির লোকজনও রয়েছে বলে তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com