রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

সিরাজগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের আমরা ‘ক’ জন অর্গানাইজেশন

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে হবিগঞ্জের উদীয়মান তরুনদের সংগঠন ‘আমরা ক’ জন অর্গানাইজেশন’। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশা বাড়ী ইউনিয়নের স্থানীয় একটি মাদরাসা মাঠে শতাধিক বন্যার্তের এ ত্রাণ দেয়া হয়। ত্রাণের পূণ্যসামগ্রী হিসেবে দেয়া হয়- চাল, ডাল, আলু, খাবার স্যালাইন, বিস্কুট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। এ উদ্যোগে যারা ছিলেন- সংগঠনের জনি আহমেদ রাজু, ফাহাদ আনসারী, আব্দুল্লাহ আল রিফাত, তারেক আহমেদ ও ফরহাদ আহমেদ। সংগঠনের জনি আহমেদ রাজু জানান, ৯ আগষ্ট সিরাজগঞ্জে খোকশা বাড়ী ইউনিয়নের ৫টি গ্রামের বাড়ী-বাড়ী গিয়ে নামের তালিকা সংগ্রহ করা করে পরের দিন স্থানীয় একটি মাদরাসা মাঠে ৩০ হাজার টাকার ত্রাণ বিতরণ করা হয়। এর আগে সংগঠনের সদস্যরা হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ত্রাণের অর্থ সংগ্রহ করা হয়। ত্রাণ বিতরণের সময় সহযোগীতা করেন স্থানীয় একটি এনজিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা। উল্লেখ্য, আমরা ‘ক’ জন অর্গানাইজেশন সংগঠনটি ইতোমধ্যে হবিগঞ্জের বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা রাখছে। উল্লেখ্যযোগ্য হিসেবে, গত ঈদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, মেহেদী উৎসব ও জঙ্গী বিরোধী মানববন্ধন করেছে সংগঠনটি। সংগঠনের আরিফ তালুকদার জানান, ত্রান বিতরণের জন্য যেসকল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সহযোগীর হাত বাড়িয়েছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞা প্রকাশ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com