সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বাহুবলের জনসভায় এমপি কেয়া চৌধুরী ॥ লোভ লালসা ত্যাগ করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার গাজীপুর ভাটাপাড়া ও কোনাডুবাঐ গ্রামবাসীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার বিকেলে স্থানীয় গাজীপুর স্কুল প্রাঙ্গলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জনপ্রতিনিধির কাছে জনগণ চায় উন্নয়ন। লোভ লালসা ত্যাগ করে কথার সাথে কাজের মিল রেখে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। আপনাদের দাবী রয়েছে। তাই অচিরেই গাজীপুর ভাটাপাড়া ও কোনাডুবাঐ মধ্যবর্তী রাস্তা সংস্কার ও জামে মসজিদের উন্নয়নে বরাদ্ধ দিব। এখানে উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী। মোজাম্মেল হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান শফিক, আওয়ামীলীগ নেতা হাজী শামছু মিয়া, যুবলীগ নেতা পারুল মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম প্রমুখ। এ সময় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ নানাস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com