শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা বকুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৪৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের মহালদার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা সংসদ কমান্ডার শাহ নেওয়াজ বকুলের দাফন সম্পন্নœ হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩টায় উপজেলার দেওরগাছ ঈদগা মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ, আওয়ামীলীগ নেতা মুকিদ চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি সেক্রেটারী আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ধর্মপ্রাণ মুসল্লি।
উল্লেখ্য, গত রোববার রাত ১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শাহনেওয়াজ বকুল মারা যান (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল (৬৫) বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী এবং নাতি নাতনীসহ অসংখ্য অত্মীয়স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com