শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

চির বিদায় নিলেন অধ্যাপক হামিদ স্যার ॥ নুরপুরে দাফন

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সবাইকে কাদিয়ে চির বিদায় নিলেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক সবার প্রিয় স্যার আব্দুল হামিদ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গনে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী।
এতে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবু জাহির, সহপাঠি শিক্ষকগণ ও হাজারো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় অনেক সহপাঠি ও শিক্ষার্থীরা আবেগপ্লুত হয়ে পড়েন।
পরে বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজ গ্রাম নুরপুর হাইস্কুলের মাঠে হাজার হাজার মুসলিদের উপস্থিতে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও মোনাজাত করেন মরহুমের ভাতিজা হাফিজ বেলায়াত হোসেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার সকালে বৃন্দাবন কলেজের শিক্ষকরাসহ তার সহপাঠীদের সাথে তিনি ৩ দিনের জন্য সুনামগঞ্জের উদ্দ্যেশ্যে নৌকা ভ্রমণে বের হন। গত শনিবার সারাদিন তিনি সুনামগঞ্জের হাওর এলাকায় ছিলেন। সন্ধ্যার পর নৌকাতে হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষিণক তার সহযোগীরা স্পীড বোর্ড দিয়ে নিয়ে যায় সুনামগঞ্জ হাসপাতালে। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com