বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের গন্ধ্যা মাদরাসায় জঙ্গী বিরোধী মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৪৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা দেশে জঙ্গী বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে কওমী মাদরাসা বোর্ড, হবিগঞ্জ এর কর্মসূচীর আওতায় গতকাল রবিবার জামেয়া ইসলামিয়া গন্ধ্যা (মিল্লিক) মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গনে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছিরের সভাপতিত্বে কর্মসূচীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ নাজমূল হুদা, মাদরাসার শিক্ষক মাওলানা আবু ইউসুফ, মাওলানা আবু ফজলে রাব্বি, মাওলানা আবু বক্করসহ শিক্ষকবৃন্দ। বক্তারা জঙ্গিবাদের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে অংশ নেয়া ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জঙ্গীরা দেশ ও ইসলামের শক্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com