মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০১৪
  • ৪৭৬ বা পড়া হয়েছে

মোঃ আবুল কাসেম, লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে ট্রাক্টরের ধাক্কায় সুমন মিয়া (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে লাখাই-হবিগঞ্জ সড়কের সালদিঘা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে নাম্বারবিহীন একটি সিএনজি যাত্রী নিয়ে লাখাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি ওই স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এসময় সি,এন,জি চালক সুমন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নেওয়ার সময় পথেই সে মারা যায়। সুমন ভাদিকারা গ্রামের কালা মিয়ার পুত্র বলে জানা গেছে। এঘটনায় আহতরা হচ্ছে- জিএনজি যাত্রী জাহির (৩২), শাহিন (৩০), আলাউদ্দিন (১২), অন্তর (৮) ও জসিম (৩২) ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com