সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সিপিবি বানিয়াচং শাখার সম্মেলন সম্পন্ন ॥ মোহাম্মদ আলী সভাপতি, ইমদাদ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৬৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের বৃহত্তম বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং শাখার সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সেক্রেটারী কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা বাসদ’র প্রতিনিধি জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, মাওঃ আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন ও বানিয়াচং উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক প্রদীপ সরকার। দুপুর ১২টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন শেষে লাল পতাকার একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সবুজ বাংলাদেশ কার্যালয়ে দিনব্যাপী আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে কমরেড মোহাম্মদ আলীকে সভাপতি ও ইমদাদুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com