বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মদ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার করেছেন বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (৫ জুন) ভোর রাতে মনতলা সীমান্ত ফাড়িঁ’র সুবেদার হাবিবুর রহমান মুন্সি এর নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই দিন রাতে ধর্মঘর সীমান্ত ফাড়িঁর সুবেদার আবু হানিফ এর নেতৃতে বিজিবি টহল দল উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়া একই দিন ভোর রাতে রাজেন্দ্রপুর সীমান্ত ফাড়িঁর নায়েক সুবেদার মোঃ কামাল মজুমদার এর নেতৃত্বে উপজেলার চৈতন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এসব অভিযানে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পৃথক অভিযানে উদ্ধারকৃত ১২৫ বোতল ভারতীয় মদের সরকারী মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫শ টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com