বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মামাতো ভাইয়ের হামলায় ফুফাতো বোনসহ ৩ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মামাতো ভাই ও সাঙ্গপাঙ্গদের হামলায় ফুফাতো বোনসহ ৩ জন মহিলা আহত হয়েছে। গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের সমরু মিয়া তার বোন সাহারা বেগমকে স্বামী মারা যাবার পর তাদের বাড়িতে নিয়ে আসেন। দীঘদিন ধরে সাহারা বেগম তার ছেলে মেয়েদের নিয়ে পিতার বাড়িতে পৃথকভাবে বসবাস করে আসছিলেন। গত সপ্তাহে সাহারা বেগমের ভাই সমরু মিয়ার মারা যান। এর পর থেকেই সমরু মিয়া পুত্র আঙ্গুর মিয়া সাহারা বেগমকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। সাহারা বেগম এতে অস্বীকৃতি জানান। গতকাল শুক্রবার সকালে আঙ্গুর মিয়াসহ আরো কয়েকজন মিলে সাহারা বেগম ও তার সন্তানদের উপর হামলা চালায়। এতে সাহারা বেগমের মেয়ে সইফা বেগম (৩৫), সইফা বেগমের মেয়ে স্কুল ছাত্রী রিমা বেগম (১৫) ও ভাইয়ের স্ত্রী লিপি বেগম আহত হন। আহতের মধ্যে সইফা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com