বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বনের পাশেই করাত কল

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চল শাহপুর বিটের ২শ গজের মধ্যেই স্থাপন করা হয়েছে একটি করাত কল। বনের খুব কাছে এ করাত কলটি গড়ে উঠায় বনদস্যুরা সহজেই বন থেকে মূল্যবান গাছপালা পাচার করে এ করাত কলে চিড়াই করছে। এতে সংরক্ষিত বনাঞ্চল দিন দিন উজাড় হওয়ার আংশকা দেখা দিয়েছে।
সূত্রে জানা যায়, বছর দেড়েক আগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি কতিপয় বন রক্ষিদের যোগসাজসে বনের পাশে শাহপুর নতুন বাজার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরকারী অনুমোদন ব্যতিরেখে একটি করাত কল স্থাপন করেন। সম্প্রতি বন রক্ষিদের অভিযানে এটি উচ্ছেদ করা হলেও আবারও তা চালু করা হয়েছে। এ করাত কলটি চালু হওয়ায় পার্শ্ববর্তী শাহপুর, শাহজীবাজার, রঘুনন্দন, শালটিলা, রেলওয়ে ও সড়ক ও জনপথের সামাজিক বনায়নের গাছপালা দেদারছে কাটা হচ্ছে। এতে বনভূমি উজাড় হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ করাত কলটি উচ্ছেদ করা হয়েছে। আবার যদি চালু হয়ে থাকে অবশ্যই এটি বন্ধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com